অপো এ৩১ আনল রবিশপ

২৩ জুন, ২০২০ ১৮:৩৫  
দামের তুলনায় আকর্ষণীয় ফিচারসহ ওপো এ৩১ আনল দেশের প্রিমিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম, রবিশপ ডটকম ডটবিডি। ডিজিটাল জীবনধারায় অভ্যস্ত গ্রাহকদের জন্য আকর্ষণীয় ফিচার ও বৈশিষ্ট্যসহ স্মার্টফোনটির মূল্য মাত্র ১৬ হাজার ৯৯০ টাকা। নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে শূণ্য শতাংশ সুদে ৬ মাসের ইএমআই সুবিধাসহ রবিশপ থেকে ডিভাইসটি কিনতে পারবেন গ্রাহকরা। ডিভাইসটি কেনার ক্ষেত্রে রয়েছে বিনামূল্যে হোম ডেলিভারি সুবিধা। ওপো’র নতুন এই ফোরজি ডিভাইসটি বাজারে আনার ক্ষেত্রে রবিশপ এক্সক্লুসিভ অনলাইন পার্টনার। এক্সক্লুসিভ এই ফোরজি স্মার্টফোন কেনার সময় রবিশপে রেজিস্ট্রেশন করলে ৩০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।